ঢাকা ও রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পরিবেশগত নজরদারি শুরু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২২, ২১:৪৩আপডেট : ১০ আগস্ট ২০২২, ২১:৪৩

আইসিডিডিআর,বি’র এনভায়রনমেন্টাল ইন্টারভেনশন্স ইউনিট (ইআইইউ) বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদফতরের অধীনস্থ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট ঢাকা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারীদের মধ্যে সার্স-কোভ-২ ও অন্যান্য আন্ত্রিক জীবাণু চিহ্নিত করতে এনভায়রনমেন্টাল সার্ভিলেন্স কার্যক্রম গ্রহণ করেছে। এই উপলক্ষে বুধবার (১০ আগস্ট) গুলশানের একটি হোটেলে এই কার্যক্রমের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

আইসিডিডিআর,বি জানায়, এনভায়রনমেন্টাল সার্ভিলেন্স পানির নমুনাতে জীবাণুর উপস্থিতি বা অনুপস্থিতিসহ জনগণের মধ্যে এর প্রবাহ চিহ্নিত করতে সহায়তা করে। একই সঙ্গে জীবাণুর ঘনত্বের প্রবণতা সম্পর্কে ধারণা দেয় এবং প্রাথমিক সতর্কতা প্রদান করে। পাকিস্তান ও ভারতসহ কয়েকটি নিম্ন- ও মধ্যম-আয়ের দেশ এনভায়রনমেন্টাল সার্ভিলেন্স চালু করেছে এবং সফলভাবে সুপ্ত প্রাদুর্ভাব চিহ্নিত করতে পেরেছে।

এই পদক্ষেপের আওতায় ঢাকা শহরের নির্দিষ্ট কিছু স্থান এবং রোহিঙ্গা শিবিরের নির্দিষ্ট ক্যাম্পের নর্দমা, খাল এবং পাম্প স্টেশন থেকে বর্জ্য পানির নমুনা সংগ্রহ করা হবে। পরবর্তীকালে, এটি জনগণের মধ্যে আন্ত্রিক জীবাণু সালমোনেলা টাইফি, ভিব্রিও কলেরি, রোটাভাইরাস এবং সার্স-কোভ-২ সহ এই চারটি ভ্যাকসিন-প্রতিরোধযোগ্য জীবাণু চিহ্নিত এবং পর্যবেক্ষণ করার চেষ্টা করবে।

এনভায়রনমেন্টাল সার্ভিলেন্সের সুবিধা বহুবিধ - এটি ক্লিনিক্যাল সার্ভিলেন্স পদ্ধতির সহায়ক হিসাবে কাজ করে এবং ব্যয়-সাশ্রয়ী, এটি প্রাথমিক সতর্কতা প্রদান করে, এর তথ্য-উপাত্ত জনস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা সংক্রান্ত পরিকল্পনা গ্রহণে অত্যন্ত উপকারী ভূমিকা পালন করে।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র  আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার তাকসিম এ খান। আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন সভায় সভাপতিত্ব করেন।

আইইডিসিআর-এর ভাইরোলজি শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ও মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জাকির হোসেন হাবিব, নিম্ন ও মধ্যম আয়ের দেশে চলমান এনভায়রনমেন্টাল সার্ভিলেন্সের বিভিন্ন দৃষ্টান্ত উপস্থাপন করেন।

আইসিডিডিআর,বি’র ইআইইউ-এর প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ডা. মাহবুবুর রহমান তার উপস্থাপনায় এই গবেষণার বিস্তারিত তথ্য বর্ণনা করেন। তিনি বলেন, গবেষণার ফলাফল বাংলাদেশ সরকারকে টিকাদানের মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের ক্ষেত্রে সময়োপযোগী কার্যকর প্রতিরোধ ব্যবস্থা বাস্তবায়নে সিদ্ধান্ত গ্রহণ এবং মহামারির ক্ষেত্রে জনস্বাস্থ্য সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

মেয়র আতিকুল ইসলাম এই পদক্ষেপ গ্রহণের জন্য আইইডিসিআর, আইসিডিডিআর,বি, যুক্তরাষ্ট্রের ইমোরি ইউনিভার্সিটি ও রকফেলার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

 

সভায় আরও বক্তব্য রাখেন তাকসিম এ খান ,যুক্তরাষ্ট্রের দ্য রকফেলার ফাউন্ডেশনের গ্লোবাল হেলথ নেটওয়ার্কের ডিরেক্টর ড. মেগান ডায়মন্ড।

ঢাকায় এনভায়রনমেন্টাল সার্ভিলেন্স বাস্তবায়িত হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা, কক্সবাজারে ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং (ডিপিএইচই), রিফিউজি, রিলিফ, অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনার (আরআরআরসি) এবং কক্সবাজারের সিভিল সার্জন অফিসের সহযোগিতায়। যুক্তরাষ্ট্রের ইমোরি ইউনিভার্সিটির সেন্টার ফর গ্লোবাল সেইফ ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন এতে কারিগরি সহায়তা প্রদান করছে এবং যুক্তরাষ্ট্রের দ্য রকফেলার ফাউন্ডেশন এতে আর্থিক সহায়তা প্রদান করবে।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য অধিদফতর, আইইডিসিআর, যুক্তরাষ্ট্রের ইমোরি ইউনিভার্সিটি এবং আইসিডিডিআর,বি-র প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এসও /এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম