গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজন মারা গেছেন, শনাক্ত হয়েছেন ১৭০ জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ২১২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৩১৫, শনাক্ত ২০ লাখ ৯ হাজার ৬০৪ জন। বৃহস্পতিবার (১৮ আগস্ট ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৫২ শতাংশ।
এদিন সুস্থ হয়েছেন ৩৩৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৫২ হাজার ৮৩৮ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৮৫৯টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৮২৪টি। এখন পর্যন্ত এক কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ১৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৫২ শতাংশ, এখন পর্যন্ত শনাক্ত ১৩ দশমিক ৬৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ১৮ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।









