গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি, শনাক্ত হয়েছেন ১০০ জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ৯৩ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৩১৫ জন, শনাক্ত ২০ লাখ ৯ হাজার ৭৯৭। শনিবার (২০ আগস্ট ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৪২ শতাংশ।
এদিন সুস্থ হয়েছেন ২৫৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৫৩ হাজার ৩৬৮ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ২২৬টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ২৬৫টি। এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ২০৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৪২ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ১৯ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।









