করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৭৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:১০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ২১:০০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে একজন মারা গেছেন। এই সময় নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে শনাক্ত হয়েছেন ২৭৮ জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ৩৮৮ জন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৩১ এবং শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ৩৫৫।

শুক্রবার (৯ সেপ্টেম্বর ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৩৩৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৩৩৪টি। এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ৭৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় নমুনার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৩৪ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ। 

এদিন দেশে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও ২৬০ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৩০৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারী একজন পুরুষ এবং তিনি ঢাকায় অবস্থান করছিলেন।

/এসও/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম