শিশুমৃত্যু কমাতে ঢামেকে ‌‘স্ক্যানু’ চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২২, ১৮:১১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৯

শিশুমৃত্যুর হার কমাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে বিশেষায়িত সেবাকেন্দ্র (স্ক্যানু) চালু হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ঢামেকসহ সারা দেশের ৫০ জেলায় ৭৪টি শেখ রাসেল বিশেষায়িত সেবা কেন্দ্রের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, বর্তমানে দেশে প্রতি হাজারে ৩০ জন শিশু মারা যায়। কিন্তু এসডিজি অর্জন করতে হলে এই হার কমিয়ে আনতে হবে। এ ক্ষেত্রে স্ক্যানু কার্যকর ভূমিকা রাখবে। কারিগরি ও আর্থিক সহায়তার জন্য ইউএসএআইডি এবং ইউনিসেফকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. টিটু মিয়া, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. সহিদুল্লা প্রমুখ।

ইউএসএআইডির ‘মামনি’ মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্পের (মামনি এমএনসিএসপি) সহযোগিতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঢাকা মেডিক্যাল কলেজে নবজাতকের বিশেষায়িত সেবাকেন্দ্র স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট (স্ক্যানু) চালু করেছে। ইতোমধ্যে দেশে ৫০ জেলায় এ সেবা চালু করা হয়েছে।

/এসও/এনএআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম