রনির চিকিৎসায় ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:০০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:০০

গাজীপুর জেলা পুলিশ লাইন্সে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানের চিকিৎসায় ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাদের চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নিতে দুপুরে বোর্ড সভা করবে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এই তথ্য জানান। 

তিনি জানান, বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালামকে প্রধান করে এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে ডা. সামন্ত লাল সেন ছাড়াও ঢাকা মেডিক্যালের রিসপেরেটরি মেডিসিন ও হেমাটোলজি বিভাগের দুই জন চিকিৎসক রয়েছেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রনির কোভিড টেস্ট নেগেটিভ রেজাল্ট পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, ‘এরপরে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার ব্লাড টেস্টে প্লাটিলেটও কম দেখা গেছে। সেই রিপোর্টগুলো আজকে বোর্ডের সভায় পর্যবেক্ষণ করা হবে।’

এরকম দুর্ঘটনায় দগ্ধদের মাল্টি অরগানে সমস্যা হয় উল্লেখ করে এই চিকিৎসক বলেন, ‘কমপক্ষে সাত দিনের আগে তার অবস্থা সম্পর্কে সুনিশ্চিতভাবে কিছুই বলা যায় না। তবুও গত দুই দিনের মতো আজকে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। রনিসহ পুলিশ সদস্য জিল্লুর রহমানকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।’

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে একটি অনুষ্ঠানে এ দুর্ঘটনায় আবু হেনা রনি ছাড়াও আরও চার জন দগ্ধ হন। তাদের মধ্যে রনিসহ তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইন্সটিটিউটে পাঠানো হয়। রনি ও জিল্লুর ছাড়া চিকিৎসাধীন অপরজনের নাম মোশাররফ হোসেন।

/এসও/ইউএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম