বিএসএমএমইউ-তে বিশ্ব হার্ট দিবস পালিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট     
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৮

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘বিশ্ব হার্ট দিবস-২০২২’ পালিত হয়েছে। বৃহস্পতিবার  (২৯ সেপ্টেম্বর )  সকালে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংক্ষিপ্ত এক সেমিনারের আয়োজন করে শিশু হৃদরোগ বিভাগ।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বি-ব্লক থেকে শুরু হয়ে বটতলা প্রদক্ষিণ করে টিএসএসসি হয়ে ডি-ব্লকের সামনে গিয়ে শেষ হয়। সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের শিশু হৃদরোগ বিভাগের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়।

সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন।

এসময় শিশু হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. তারিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. তাহমিনা করিম, সহযোগী অধ্যাপক ডা.সাখাওয়াত আলম, সহকারী অধ্যাপক ডা. চৈতী বড়ুয়া, শিশু কার্ডিয়াক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আতাউল্লা বিপ্লব, ডা. আলাউদ্দিন  আলী, কার্ডিয়াক অ্যানেসথেসিয়া বিভাগের কনসালটেন্ট ডা. নুরুজ্জামানসহ কার্ডিয়াক ক্যাথল্যাব, ইকোল্যাব, কার্ডিয়াক আইসিইউ ও কার্ডিওলজি বিভাগের নার্সসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম