ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৮৫৫ জন, যা চলতি বছরে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ জন, আর এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৯৪ জন।
শনিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫২৩ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৩৩২ জন। আর এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৯ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৮৪৭ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই আছে ১ হাজার ৯৫৭ জন, আর বাকি ৮৯০ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫ হাজার ১৮১ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২২ হাজার ২৪০ জন।









