টানা ৭ দিন পর ডেঙ্গুতে মৃত্যুশূন্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২২, ১৫:৫২আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৬:০০

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৮৯৬ জন, তবে এ সময় কেউ মারা যাননি। চলতি বছর এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ৯০০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগে গত ১৪ অক্টোবর সর্বশেষ মৃত্যুশূন্য দিন ছিল।

শুক্রবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ১১০ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩০৪ জন ঢাকার এবং ঢাকার বাইরের ১০৫ জন।  আর চলতি মাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ২০৭ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই আছেন ২ হাজার ১৮২ জন, আর বাকি ১ হাজার ২৫ জন ঢাকার বাইরে অন্য বিভাগের। এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৯  হাজার ১০৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২৫ হাজার ৭৯০ জন।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম