‘কিছুটা’ সুস্থ সেব্রিনা ফ্লোরা, দেশে ফিরতে পারেন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২২, ০০:৩০আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ০০:৩০

আগের চেয়ে শারীরিকভাবে ‘কিছুটা সুস্থ আছেন’ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) তিনি দেশে ফিরতে পারেন বলে জানা গেছে। বুধবার (২৯ ডিসেম্বর) রাতে পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে। 

সেব্রিনা ফ্লোরা দীর্ঘদিন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেই হাসপাতালে পাঁচ বার নেক্রোসেক্টমি করা হয়েছিল। তাকে দীর্ঘদিন ভেন্টিলেটরে রাখা হয়েছিল।

জানা গেছে, পরে কিছুদিন হাসপাতালের বাইরে পরিবারসহ অবস্থান করছিলেন। দীর্ঘদিন মুখে নল থাকায় কথা বলতে কষ্ট অনুভব করতেন। 

সম্প্রতি করোনা পরিস্থিতি নিয়ে কারিগরি পরামর্শক কমিটির বৈঠকে সিঙ্গাপুর থেকে যুক্ত হয়েছিলেন। সেখানে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। তবে তিনি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নন। বৃহস্পতিবার তিনি দেশে ফিরতে পারেন।

মহামারির শুরুর দিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ছিলেন সেব্রিনা ফ্লোরা। তিনি সেই সময় প্রতিদিন মহামারির সর্বশেষ পরিস্থিতি ও করণীয় বিষয়ে জানাতে গণমাধ্যমের সামনে হাজির হতেন। সেখান থেকে তিনি সুপরিচিতি লাভ করেন। 

/এসও/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক