বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকরা ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন। ফলে সোমবার থেকে বিশ্ববিদ্যালয় হাসপাতালের অনেক বিভাগে অস্ত্রোপচার শুরু হয়েছে।
অস্ত্রোপচারের জন্য চিকিৎসকরা অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকদের ওপর নির্ভরশীল। ফলে তাদের ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের ১৩টি সার্জিক্যাল বিভাগের অস্ত্রোপচার বন্ধ হয়ে যায়। বিএসএমএমইউতে গড়ে প্রতিদিন দেড় শর বেশি অস্ত্রোপচার হয়।
উল্লেখ্য, গত শনিবার অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকদের সঙ্গে অন্য বিভাগের চিকিৎসকদের সংঘর্ষ হয়। এর জেরে অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকেরা ধর্মঘটের ডাক দেন।
/এজে/








