‘ট্রিম্যান’ আবুলের প্রথম সার্জারি শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২৫

বিরল ট্রিম্যান আক্রান্ত আবুল বাজানদার বিরল রোগে আক্রান্ত আবুল বাজানদারের প্রথম সার্জারি আগামী শনিবার করা হবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ডা. সামন্ত লাল সেন।
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আগামী শনিবার আমরা আবুল বাজানদারের প্রথম সার্জারি করার সিদ্ধান্ত নিয়েছি। সবার কাছে দোয়া চাই, যেন আমরা সফল হতে পারি।’
ডা. সেন আরও জানান, আবুল বাজানদারসহ তার বাবা এবং মায়ের রক্ত, আক্রান্ত অংশের টিস্যু এবং লালা যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল, সেগুলো তারা পেয়েছেন। তাদের টিমের সঙ্গে ওই চিকিৎসকদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। বাজানদারের চিকিৎসায় যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা তাদের সহযোগিতা করবেন।
এদিকে, আবুল বাজনদারের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডে আরও তিন চিকিৎসক নতুন করে যুক্ত হয়েছেন। তারা হলেন- চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কবীর চৌধুরী, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক এবিএম খুরশিদ আলম এবং অধ্যাপক একেএম শহীদুল ইসলাম। নতুন এ তিন চিকিৎসককে নিয়ে আবুল বাজানদারের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকের সংখ্যা দাঁড়ালো নয় জনে। এর আগে ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছিল।
চিকিৎসকেরা জানিয়েছেন, প্রাথমিকভাবে আবুল বাজানদারের রোগটিকে ‘ইপিডার্মোডিসপ্লাসিয়া ভ্যারুসিফরমিস’ বলে ধারণা করা হচ্ছে। এটি ত্বকের একটি অসুখ এবং এটি হয় সাধারণত ভাইরাস থেকে। তবে বিভিন্ন অপচিকিৎসাও এর জন্য দায়ী।
এদিকে বিরল এই রোগে আক্রান্ত আবুল বাজানদারের চিকিৎসার সম্পূর্ণ খরচ সরকার বহন করবে বলে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি খুলনা থেকে এসে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন আবুল বাজানদার। তিনি গত ১০ বছর ধরে বিরল রোগে ভুগছেন।

/জেএ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম