চিকিৎসকদের দ্রুত পদোন্নতি হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৩, ১৮:৩৭আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৮:৪৯

এখন থেকে চিকিৎসকদের পদোন্নতি দ্রুত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (২৩ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের সেমিনার রুমে চিকিৎসকদের কর্মস্থল নিয়ে গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসকদের পোস্টিং, প্রমোশন, ট্রেনিং নিয়ে কিছু জটিলতা ছিল। এই কিছু দিন আগে আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি অনুমোদন করিয়েছি। যে প্রতিবন্ধকতা ছিল সেটি সরে গেছে। আমরা এই বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়েছি। সুতরাং, আগামী দিনগুলোতে পদোন্নতি দ্রুত হবে।

সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনের তুলনায় ডাক্তারদের সংখ্যা অনেক কম উল্লেখ করে তিনি বলেন, ‘হাসপাতালে রাজনৈতিক প্রেসার থাকবে, এমন সামাজিক অবস্থা রাতারাতি পরিবর্তন হবে। হাসপাতালের নিরাপত্তার কথা মাথায় রেখে আনসার মোতায়েন করা আছে। ধীরে ধীরে সব হাসপাতালেই নিরাপত্তার বিষয়টি দ্রুত সমাধান করা হবে।’

উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোর অব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, ‘এসব হাসপাতালে অর্ধেকেরও কম মেশিন কার্যকর। সে কারণে হাসপাতালে আসা রোগীদের সব পরীক্ষা বাইরে করতে হয়। এর দায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ও সিভিল সার্জনদের।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী ও স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার টিটু মিয়া।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান