ব্যাংকক হাসপাতালের স্বাস্থ্য সচেতনতা নিয়ে সেমিনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৭

ব্যাংকক হসপিটাল বাংলাদেশ অফিসের উদ্যোগে  ‘ব্যাংকক হসপিটাল হেডকোয়ার্টার্সে ৩৬০ ডিগ্রি ক্যান্সারের চিকিৎসা পরিষেবা’ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি)   রাজধানীর পুর্বাচলের ক্যাডেট কলেজ ক্লাবে সেমিনারটি অনুষ্ঠিত হয়। হাসপাতালটির সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

সেমিনারে বক্তারা ৩৬০ ডিগ্রি ক্যান্সারের চিকিৎসা পরিষেবার ধারণা, ক্লাব মেম্বার ও অন্যান্য অংশগ্রহণকারীদের কাছে ব্যাখ্যা করেন। এখানে প্রধান অস্ত্রোপচার চিকিৎসার মধ্যে রয়েছে— ব্রেস্ট, কোলন, কোলোরেক্টাল, লাং (ফুসফুস), স্টোমাক (পাকস্থলী), থাইরয়েড ও খাদ্যনালীর ক্যানসার ছাড়াও সফট টিস্যু সারকোমার চিকিৎসা।

সেমিনারে ব্যাংকক হসপিটাল থাইল্যান্ডের প্রখ্যাত সার্জিক্যাল অনকোলজিস্ট ডা. উথি, প্রখ্যাত ব্রেস্ট সার্জন/ অনকোলজিস্ট ডা. সাতিত বিভিন্ন পরিষেবাসহ প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে ব্যাংকক হসপিটালের সাফল্য সম্পর্কে বক্তৃতায় গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। সেমিনার শেষে ক্যাডেট কলেজ ক্লাব ও ব্যাংকক হসপিটাল অফিস বাংলাদেশের মধ্যে চিকিৎসা সেবা সমঝোতা চুক্তি সম্পন্ন হয়।

ব্যাংকক হসপিটাল হেডকোয়ার্টার্স (বিএইচকিউ)-এর কর্মকর্তারা সেমিনারে যোগ দেন। এছাড়া ব্যাংকক হসপিটাল অফিস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডা. নীলাঞ্জন সেন, নির্বাহী পরিচালক কাজী শারহান সাইফ, এবং অপারেশন্স পরিচালক মোহাম্মদ শহিদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশা
ভারতে ক্যানসারের ইনজেকশন চালু, প্রতি ডোজের দাম কত
ক্যানসার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন জামায়াত আমির
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম