ড. ফিরদৌসী কাদরী গবেষণায় আলোকবর্তিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৩, ১৮:২৬আপডেট : ১৭ মে ২০২৩, ১৮:২৬

গবেষণা ও প্রশিক্ষণে অসামান্য অবদানের জন্য আইসিডিডিআর,বি-র সিনিয়র সায়েন্টিস্ট ড. ফিরদৌসী কাদরীর অনন্য অর্জন বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক (২০২৩)। তিনি গবেষণায় আলোকবর্তিকা। নারী বিজ্ঞানীদের জন্য এই পুরস্কার একটি অনন্য মাইলফলক, যা বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

বুধবার (১৭ মে) মহাখালীতে আইসিডিডিআর,বি-র সাসাকাওয়া মিলনায়তনে ড. ফিরদৌসী কাদরীর অর্জন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব অভিমত ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ডা. মো. আনোয়ার হোসেন হাওলাদার এবং বাংলাদেশে অবস্থিত কানাডা হাই কমিশনের হেড অব ডেভেলপমেন্ট জো গুডিংস অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন।

আইসিডিডিআর,বি-র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে এই উদযাপন অনুষ্ঠান শুরু হয়। তারপর ড. কাদরীর কর্মজীবনের ওপর নির্মিত একটি সংক্ষিপ্ত ভিডিও এবং দীর্ঘকাল ধরে তার সঙ্গে কাজ করা বিশ্বখ্যাত বিজ্ঞানীদের পাঠানো ভিডিওবার্তা দেখানো হয়।

ড. কাদরীকে অভিনন্দন জানিয়ে আইসিডিডিআর,বি-র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ বলেন, ‘এই উদযাপন অনুষ্ঠান শুধু ড. কাদরীর চার দশকেরও বেশি সময় ধরে জীবন রক্ষাকারী কাজের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নয় বরং বিজ্ঞানে নারীদের অগ্রগামী করার প্রতিশ্রুতির গুরুত্ব মনে করিয়ে দেওয়ার জন্য।’

তিনি এ সময় বাংলাদেশ এবং বিশ্বের জনগণের স্বাস্থ্য ও কল্যাণার্থে উচ্চমানের বৈজ্ঞানিক গবেষণা এবং উদ্ভাবনের প্রতি আইসিডিডিআর, বি-র অঙ্গীকার পূণর্ব্যক্ত করেন।

ভিডিওবার্তায় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিক্যাল স্কুলের প্রফেসর অ্যাডওয়ার্ড টি রায়ান বলেন, ‘২৫ বছরেরও বেশি সময় ধরে ড. কাদরীর সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। তিনি সত্যিকার অর্থে প্রকৃতির এক শুভ শক্তি।’

ওয়েলকাম সেঙ্গার ইনস্টিটিউটের অধ্যাপক নিকোলাস রবার্ট থমসন এবং আইসিডিডিআর,বি-র বৈজ্ঞানিক উপদেষ্টা গ্রুপের সদস্য তার বার্তায় বলেন, ‘অবহেলিত অনেক রোগের বিষয়ে ড. কাদরী আমাদের সতর্ক করেছেন। তিনি না থাকলে এ রোগগুলো উপেক্ষিতই থেকে যেত।’

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘ড. কাদরীর কৃতিত্ব উদযাপনের পাশাপাশি বিজ্ঞানের রূপান্তরকারী শক্তি এবং এই ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার দিন আজ। বর্তমান সরকার বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে এবং প্রতিটি সেক্টরে নারীর ক্ষমতায়নকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

অভিনন্দনে সিক্ত ড. কাদরী কৃতজ্ঞতা জানিয়ে জানান, এই ভালোবাসাই তার কাজের চালিকা শক্তি। অনুষ্ঠানে উপস্থিত সহকর্মীরাও ড. কাদরীর সঙ্গে তাদের কাজ করার অভিজ্ঞতা এবং শুভেচ্ছা জানান। আইসিডিডিআর,বি-র ডিরেক্টর অব ফিন্যান্স থমাস লিয়াম ব্যারি অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন।

অনুষ্ঠানে সরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধি, মিডিয়া, আইসিডিডিআর,বি-র কর্মী এবং ড. কাদরীর পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। আইসিডিডিআর,বি-এর কর্মীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এই উদযাপন শেষ হয়।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩১ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩১ জুলাই, ২০২৬)
ইউল্যাবে ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ’
ইউল্যাবে ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ’
‘পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই’
‘পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই’
ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২
ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২
সর্বাধিক পঠিত
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড