গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ১৪১ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এ সময় কেউ মারা যাননি। আক্রান্ত রোগীদের মধ্যে ১২৮ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১৩ জন।
শনিবার (৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৯৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ভর্তি হয়েছেন ৩৪৫ জন, আর বাকি ৫২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ হাজার ২৭৯ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে এবং ছাড়া পেয়েছেন এক হাজার ৮৬৯ জন।
এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।









