ডেঙ্গু বিস্তার রোধে জরুরি নির্দেশনা মাউশির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২৩, ১৪:৪২আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১৪:৪৮

দেশে ডেঙ্গু বিস্তার রোধে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতর। শনিবার (৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফরের উপরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘দেশে ডেঙ্গু বিস্তার রোধে গত বৃহস্পতিবার (৬ জুলাই) শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।’

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফরের বৃহস্পতিবারের নির্দেশনায় বলা হয়, সম্প্রতি ঢাকা মহানগর ও দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে। বহু মানুষ এতে আক্রান্ত হয়েছেন এবং হচ্ছেন। বিশেষজ্ঞদের ধারণা, সতর্কতা অবলম্বন করলে এ রোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব। ডেঙ্গু এডিস মশাবাহিত একটি রোগ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর খেলার মাঠ এবং ভবনগুলোর মাঝে পানি জমে থাকে এমন জায়গা, ফুলের টবে জমে থাকা পানি এডিস মশার উপযুক্ত প্রজনন কেন্দ্র। ডেঙ্গু বিস্তার রোধে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ঈদুল আজহার ছুটি পরবর্তী খোলার পর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

নির্দেশনা

১) খেলার মাঠ ও ভবনগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে;

২) মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে;

৩) শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় সৌন্দর্য বর্ধনের জন্য যেসকল ফুলের টব রাখা হয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে:

৪) এছাড়া, এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে;

৫) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/শিক্ষকদের ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো প্রত্যহ শিক্ষার্থীদেরকে অবহিত করতে হবে।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম