ভাতা বৃদ্ধির দাবি

পুলিশ শাহবাগ থেকে সরিয়ে দিলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা চিকিৎসকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৩, ১৭:২০আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৭:২০

ভাতা বাড়ানোর দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি শুরু করেছেন বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

রবিবার (১৬ জুলাই) সকালে রজধানীর শাহবাগ মোড়ে তাদের অবস্থান কর্মসূচি করার কথা ছিল। পুলিশের বাধায় সেখানে অবস্থান করতে পারেননি তারা। এ সময় তাদের লাঠিপেটা করা হয় বলে অভিযোগ চিকিৎসকদের। পরে বেলা ১১টার দিকে বিএসএমএমইউ’র বটতলায় এ অবস্থান শুরু করেন তারা।

আন্দোলনরত চিকিৎসকরা বলছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে তারা আন্দোলন কর্মসূচি করছেন। তবে এখনও কোনও সুনির্দিষ্ট আশ্বাস পাননি। এবার ভাতা বৃদ্ধির সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

শাহবাগে আন্দোলনরত চিকিৎসকেরা

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলার পাশাপাশি কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে। সড়ক থেকে অবস্থান সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকবার বলা হলেও তারা সড়কে অবস্থান করতে চান। এ সময় চিকিৎসকের সঙ্গে কিছুটা ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

গত ৮ জুন সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করে প্রাইভেট পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে তারা জানান, ১২ জুনের মধ্যে ভাতা বৃদ্ধির দাবি মানা না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাবেন।

এরপর দাবি মেনে নেওয়ার আশ্বাসে দুই দফা আন্দোলন স্থগিত করে প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। শেষ পর্যন্ত কোনও আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় গত ৮ জুলাই সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।

/এসও/আরটি/আরআইজে/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
ধর্ষণের অভিযোগে গ্রেফতার সরকারি চিকিৎসক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম