ভাতা বৃদ্ধির দাবিতে আবারও অবস্থান কর্মসূচিতে চিকিৎসকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ১৩:৪১আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৩:৪১

মাসিক ভাতা ৫০ হাজার টাকা করার দাবিতে আবারও আন্দোলনে নেমেছে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। এর আগে রবিবার (১৬ জুলাই) তাদের আগের ভাতা ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার করার ঘোষণাকে প্রত্যাখ্যান করেন তারা। তাদের দাবি, ৫ হাজার টাকা বর্ধিত ভাতা চিকিৎসকদের সঙ্গে হাস্যরস ছাড়া কিছুই না; যা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।’

সোমবার (১৭ জুলাই) সকাল ১১টার পর থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় বসে অবস্থান শুরু করেন চিকিৎসকরা। এসময় তারা ‘বেতন ভাতার উন্নয়ন, করতে হবে বাস্তবায়ন’, ‘আশ্বাস নয় প্রমাণ চাই, ৫০ হাজার ভাতা চাই’, ‘ক্ষুদা পেটে সেবা নয়, অধিকার চাই ভিক্ষা নয়’ এসব স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারী চিকিৎসকরা জানান, সাত দিনের মধ্যে আমরা প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরতে চাই। আমরা কোনও দয়া-দক্ষিণা চাই না। ৫০ হাজার টাকা ভাতা আমাদের অধিকার। ২৫ হাজার টাকা ভাতা আমরা কোনোভাবেই মেনে নেবো না।’

পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবের হোসেন বলেন, ‘আমরা গতকাল শুনেছি, ৫ হাজার টাকা ভাতা বাড়ানো হয়েছে, এটা একটা উড়ন্ত খবর। এর কোনও সত্যতা নেই। যদি সত্যও হয়, ২৫ হাজার টাকায় আমরা সন্তুষ্ট নই। আমরা এমন একটা ভাতা চাই, যেটা দিয়ে পরিবার নিয়ে সুন্দর করে জীবনযাপন করতে পারি। পাশাপাশি আমাদের চলমান কোর্সটি সুন্দরভাবে শেষ করতে চাই।’

তিনি বলেন, ‘আজকের মতো শান্তিপূর্ণ অবস্থান করতে চেয়েছিলাম, কিন্তু গতকাল আমাদের ওপর পুলিশ যেভাবে হামলা করেছে, তা কোনোভাবেই কাম্য ছিল না। এই অন্যায়ের বিচার আমরা চাই। ইন্টার্ন চিকিৎসকরা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। ইন্টার্ন চিকিৎসকদেরও আমরা পাশে পাবো।’

তিনি আরও বলেন, ‘রাজপথে আমরা দাবি আদায় করতে চাই না। টেবিলে আলোচনা করেই দাবি আদায় করতে চাই। কিন্তু আমাদের রাজপথে নামতে বাধ্য করা হয়েছে। ৬ মাস যাবৎ আমরা ঘুরছি, যেখানেই গিয়েছি শুধু আশ্বাস পেয়েছি।’

/এসও/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম