মুগদা হাসপাতালে আর ডেঙ্গু রোগী নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৩, ১৬:৪৮আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৭:১১

ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য জায়গা সংকুলন না হওয়ায় রাজধানীর মুগদা হাসপাতালে আপাতত আর রোগী ভর্তি করা যাচ্ছে না। ডেঙ্গু আক্রান্ত রোগীকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী হাসপাতালে কিংবা মহাখালী ডিএনসিসি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (২৬ জুলাই) দুপুরে এ কথা জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

ডেঙ্গু রোগীর চিকিৎসায় আড়াই হাজার বেড প্রস্তুত করা আছে জানিয়ে তিনি বলেন, মুগদা হাসপাতালে বেড বৃদ্ধি করার আর সুযোগ নেই। সেখানে ম্যাক্সিমাম লিমিট ক্রস করে গেছে। অনুগ্রহ করে সবাইকে জানাবেন যে, মুগদা হাসপাতালমুখী যেন না হয়, কারণ ওখানে বেড নেই।

অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, সবাই যদি এক জায়গায় যায় তাহলে চিকিৎসা কীভাবে হবে। কুর্মিটোলা হাসপাতালে ২৫০ বেডের মধ্যে ৬০ বেড খালি আছে, আমরা আরও ১০০ বেড বাড়াতে বলেছি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও ১৫০ বেড, কুয়েত মৈত্রী হাসপাতালেও আরও ১০০ বেড বৃদ্ধি করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা সার্বক্ষণিক হাসপাতালের পরিস্থিতি মনিটরিং করছি। জায়গা বৃদ্ধি করছি, রোগীকে স্থান দেওয়ার চেষ্টা করছি।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম