মেয়ের দেহে মায়ের কিডনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৩, ১৮:১৭আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৮:২৬

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে মায়ের দেওয়া কিডনি সন্তানের দেহে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। প্রথমবারের মতো সন্তানের দেহে মায়ের কিডনি প্রতিস্থাপন করলো হাসপাতালটি।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সুপার স্পেশলাইজড হাসপাতালের ৬ষ্ঠ তলায় কিডনি দাতা দা ও গ্রহীতা মেয়েকে ছাড়পত্র প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

তিনি বলেন, দেশের রোগী যেন বাইরে না যায়, সে লক্ষ্যে বিএসএমএমইউ ও সুপার স্পেশালাইজড হাসপাতাল কাজ করছে। দেশের মানুষ ট্রান্সপ্লান্ট বিশেষ করে কিডনি, লিভার, কর্নিয়া ট্রান্সপ্লান্টের জন্য বিদেশে যান। এছাড়া ক্যানসার, ইনফার্টিলি, জয়েন্ট রিপ্লেসমেন্ট, আর্থোস্কপিক, স্টেমসেল থেরাপি, রোবটিক সার্জারি, বোনম্যারো ট্রান্সপ্লান্ট, হেয়ার ট্রান্সপ্লান্ট করতেও বিদেশে যান। সব চিকিৎসা সুপার স্পেশালাইজড হাসপাতালে শুরু করতে চাই। এ জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি। 

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, আজ আমাদের অন্যরকম একটি দিন। আমাদের সামনে কিডনি দাতা মা ও কিডনি গ্রহীতা মেয়ে হাসি মুখে বসে আছেন। এমন হাসি মুখ সকল রোগীর ক্ষেত্রে আমরা দেখতে চাই।

কিডনি গ্রহীতা মেয়ে ও দাতা মাকে কেকে কেটে হাসপাতাল থেকে বিদায় জানানো হয়

সুপার স্পেশলাইজড হাসপাতাল সূত্র জানায়, ফরিদপুরের বাসিন্দা ১৭ বছরের শ্রাবণী দীর্ঘদিন ধরে কিডনি ফেইলর হয়ে অসুস্থ ছিলেন। তার মা ৪৫ বছর বয়সী মনোয়ারা মেয়েকে বাঁচাতে এগিয়ে এসে নিজের একটি কিডনি দান করার সম্মতি দেন। কিডনি দাতা ও গ্রহীতার সকল আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর ১ আগস্ট বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হয়। কিডনি প্রতিস্থাপনে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের রেনাল ট্রান্সপ্লান্ট ইউনিটের প্রধান অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল

এছাড়াও এ্যানেসথেশিয়া বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ডিন ডা. দেবব্রত বনিক, চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশীষ বনিক, শিশু কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফরোজা বেগম, ইউরোলজি বিভাগের রেনাল ট্রান্সপ্লান্ট ইউনিটের অধ্যাপক ডা. তৌহিদ মো. সাইফুল হোসেন দিপু, সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেনসহ ৩১ জন চিকিৎসক এই কিডনি প্রতিস্থাপনে অংশ নেন।

অনুষ্ঠানে কিডনি গ্রহীতা মেয়ে ও দাতা মাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও কেকে কেটে বিদায় জানানো হয়। হাসপাতালের পক্ষ থেকে তাদের ওষুধ তুলে দেন বিএসএমএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম