ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ২ হাজার ১৬৮ জন। এ সময় মারা গেছে ৮ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছে ৪৯৩ জন। মঙ্গলবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৮৪২ জন ঢাকার এবং ঢাকার বাইরের ১ হাজার ৩২৬ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭ হাজার ৮২৯ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই ৩ হাজার ৫৭০ জন, আর বাকি ৪ হাজার ২৫৯ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত ১ লাখ ৪ হাজার ৩৫৯ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ৯৬ হাজার ৩৭ জন।









