ডেঙ্গুতে একদিনে রেকর্ড ২১ জনের মৃত্যু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২১ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এটি এ যাবৎকালের একদিনে সর্বোচ্চ মৃত্যু। চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মারা গেলেন ৬১৮ জন। এই সময়ে নতুন করে আরও ২ হাজার ৩৫২ জন ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শনিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৯৮২ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১ হাজার ৩৭০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮ হাজার ৬৩২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৩ হাজার ৯০৩ জন, আর বাকি ৪ হাজার ৭২৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। 

এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৬৯৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৪৪৪ জন।

/এসও/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম