বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ

শহীদ মিনার থেকে প্রেসক্লাব পর্যন্ত র‍্যালি করেছে বিপিএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০১

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত র‍্যালি আয়োজন করেছে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে র‍্যালি শেষ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের নেতারা। প্রতিবছর  ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন করা হয়।

এসময় বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার সৈয়দ মেহদী হাসান বলেন, ফিজিওথেরাপি একটি স্বাধীন ও স্বীকৃত চিকিৎসা ব্যবস্থা। এই চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে অপচিকিৎসা প্রতিরোধ করা অত্যন্ত জরুরি। শহীদ মিনার থেকে প্রেসক্লাব পর্যন্ত র‍্যালি করেছে বিপিএ

বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের নির্বাহী সদস্য ডা. শামীম আহমেদ বলেন, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়ন করে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটিশন খাতে চিকিৎসা প্রতিরোধ, শিক্ষার মান উন্নয়নসহ অন্যান্য কার্যক্রম শুরু ও সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, অতিদ্রুত কাউন্সিল পেশাজীবী ও শিক্ষা প্রতিষ্ঠান নিবন্ধন কার্যক্রম শুরু করে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন খাতে অভূতপূর্ব উন্নয়নের সূচনা করা হবে।

বিপিএ সভাপতি ডা. মুহাম্মদ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. শাহাদৎ হোসেনের (পিটি) নেতৃত্বে শতাধিক ফিজিওথেরাপি শিক্ষার্থী, চিকিৎসক ও সুবিধাভোগী ব্যক্তি অংশগ্রহণ করেন।

এসময় তারা অতিদ্রুত সময়ের মধ্যে কাউন্সিল বাস্তবায়ন করে পেশাজীবীদের নিবন্ধন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে নজরদারি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

/এএজে/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম