ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের রেকর্ড ভাঙলো সেপ্টেম্বরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৩, ১৯:৫২আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ২০:২৭

দেশে গত সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছে ৩৯৬ জন। এখন পর্যন্ত এই বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১ হাজার ৬ জনের। স্বাস্থ্য অধিদফতরের এক প্রতিবেদনে এ কথা বলা হয়। এর আগে আগস্টে ডেঙ্গুতে ৩৪২ জন, জুলাইয়ে ২০৪ জনের মৃত্যু হয়।

মৃত্যুর পাশাপাশি হাসপাতালে ভর্তির রেকর্ডও হয়েছে সেপ্টেম্বরে। মাসটিতে এযাবৎকালের সবচেয়ে বেশি রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগস্টে ভর্তি হয়েছিলেন ৭১ হাজার ৯৭৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ ৫২ হাজার ২৩৭ জন রোগী ছিল ২০১৯ সালের আগস্টে। এরপর আর এত রোগী এক মাসে পাওয়া যায়নি।

এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ শতাংশই মারা গেছে হাসপাতালে ভর্তির ৩ দিনের মধ্যে। গত ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ডেঙ্গুতে মারা যাওয়া ৯৬ জনের তথ্য বিশ্লেষণ করে এটি জানায় স্বাস্থ্য অধিদফতর।

/এসও/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম