ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৩, ২১:৪৬আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ২১:৪৬

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ জন এবং নতুন ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৩২৭ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৩৫ জনে। আর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ লাখ ৩৩ হাজার ৫৩১ জন ডেঙ্গু আক্রান্ত হন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪৯১ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১ হাজার ৮৩৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮ হাজার ৬১৭ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ২ হাজার ৬৩৮ জন। আর বাকি ৫ হাজার ৯৭৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ লাখ ৩৩ হাজার ৫৩১ জন রোগী ভর্তি হন এবং ছাড়া পান ২ লাখ ২৩ হাজার ৭৭৯ জন।

/এসও/এফএস/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
হামের উপসর্গে শিশুমৃত্যু ৬০০ ছুঁই ছুঁই
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম