ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু     

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৩, ১৯:২৩আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৯:২৩

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১ হাজার ২৮৪ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৮৫২। তাদের মধ্যে ৪২৭ জন ঢাকার। ১ হাজার ৪২৫ জন অন্যান্য বিভাগের।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭ হাজার ৫৪৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ২ হাজার ১০৬ জন। বাকি ৫ হাজার ৪৪০ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ লাখ ৫৮ হাজার ৯১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ছাড়া পেয়েছেন ২ লাখ ৫০ হাজার ৮২ জন।

/এসও/আরকে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম