ডায়াবেটিস রোধে ফাস্ট ফুডের বিজ্ঞাপন বন্ধের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৩, ১৯:৪৬আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৯:৪৬

দেশে দিন দিন বাড়ছে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা, রূপ নিচ্ছে নতুন এক মহামারিতে। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে দেশে প্রায় ১ কোটি ৩১ লাখ মানুষ ডায়াবেটিসে ভুগছেন এবং সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। এমনকি আগামী চার বছরে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় ধূমপান, তামাক নিয়ন্ত্রণের পাশাপাশি ক্ষতিকর ফাস্ট ফুডের লোভনীয় বিজ্ঞাপন বন্ধেরও দাবি জানিয়েছেন তারা।

সোমবার (১৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন।

বক্তারা বলেন, যেভাবে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে  এতে বলাই যায় যে, শিগগিরই রোগটি মহামারী আকারে রূপ নিচ্ছে। বর্তমানে দেশে ডায়াবেটিসের যে সংখ্যক মানুষ আক্রান্ত আছে, আগামী চার বছরে এ সংখ্যা দ্বিগুণ হতে পারে। সে হিসাবে দেশের চারটি অসংক্রামক রোগের মধ্যে অন্যতম এই ডায়াবেটিস রোগীর সংখ্যা ২০২৫ সালের মধ্যে দেড় কোটি ছাড়াতে পারে বলে আশঙ্কা তাদের।

বক্তারা বলেন, ধূমপানে আসক্তদের  ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। অপরদিকে ডায়াবেটিস আক্রান্ত রোগী যদি তামাক ব্যবহার করে, তার ঝুঁকি পাঁচ গুণ বেড়ে যাবে। বিশেষ করে যারা তরুণ বয়সে ধূমপান করে, তারা পরবর্তীকালে হৃদরোগে আক্রান্ত হয়ে থাকে। এছাড়া তামাক জাতীয় সামগ্রী ও ডায়াবেটিসে আক্রান্তদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই জর্দা, গুল এসব থেকে দূরে থাকতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. একে আজাদ খান বলেন, ‘ফাস্ট ফুড ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি করছে। ফাস্ট ফুডের লোভনীয় বিজ্ঞাপন দেওয়া উচিত না। উন্নত দেশে স্কুল-কলেজের আশেপাশে বা বিজ্ঞাপনে ফাস্ট ফুডের বিজ্ঞাপন দেওয়া নিষেধ। সেখানে বাংলাদেশে স্কুল-কলেজ থেকে শুরু করে সব জায়গায় ফাস্ট ফুড থাকে। এছাড়া প্রত্যেকটি খাবারের গায়ে উপাদান সম্পর্কে লেখা থাকতে হবে। এতে মানুষ সচেতন থাকবে যে, তার জন্য কোনটা ক্ষতিকর।’

তিনি বলেন, ‘গ্রামের চেয়ে শহরে ডায়াবেটিস রোগী বেশি। কিন্তু প্রি-ডায়াবেটিস গ্রামে বেশি। তাদেরকে যদি শহরে আনা হয়, আর আরামে থাকে তাহলেই তাদের ডায়াবেটিস হবে। ৪০ বছর বয়স থেকে ডায়াবেটিস চেকআপ করা উচিত। আর যাদের ঝুঁকি বেশি, তাদের ৩০ বছর থেকে চেকআপ করা প্রয়োজন।’

বাংলাদেশ অ্যান্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম বলেন, ‘বাংলাদেশ বর্তমানে বিশ্বের ডায়াবেটিস-প্রবণ দেশ এবং বাস্তব পরিস্থিতি এর চেয়েও গুরুতর। বর্তমানে শহর ও গ্রামে প্রায় সমানভাবে বেড়ে চলেছে ডায়াবেটিসের রোগী। তাই গুরুতর অবস্থা বিবেচনায় নিয়ে এখনই এটি প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ সময়ের দাবি।’

তিনি বলেন, ‘নগরায়ণের ফলে হাঁটার সুযোগ কমে গেছে, খেলার জায়গা নেই। তাই ফুটপাতগুলোকে অন্তত সুন্দর করতে হবে। যাতে সেখানে  মানুষ চলাচল করতে পারে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— বাংলাদেশ অ্যান্ডোক্রাইন সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক ও বারডেম হাসপাতালের পরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, সোসাইটির সভাপতি (নির্বাচিত) ও ইউনাইটেড হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, সহ-সভাপতি ও বারডেম হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. ফারিয়া আফসানাসহ আরও অনেকে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
জামালপুরে দিনে বাড়ছে ৩০ ডায়াবেটিস রোগী  
ডায়াবেটিস রোগীদের বন্ধু তিনি, লোকে বলে গরিবের ডাক্তার
ডায়াবেটিস চিকিৎসার পথিকৃৎ ডা. ইব্রাহীমরোগ ভালো না করে ভিজিট নিতে লজ্জা পেতেন যে চিকিৎসক
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম