শিশু আয়ানের মৃত্যুর জন্য দায়ী ডাক্তারদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৪, ১৭:১০আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৭:১০

সুন্নতে খাতনা করতে গিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ভুল চিকিৎসার শিকার হয়ে শিশু আয়ানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। ৪৮ ঘণ্টার মধ্যে আয়ানের মৃত্যুর জন্য দোষী ডাক্তারদের গ্রেফতার করা না হলে ইউনাইটেড হাসপাতাল ঘেরাও করা হবে বলে জানান স্বাস্থ্য সুরক্ষা আন্দোলনের সদস্যরা।

বুধবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী বাড্ডার ইউনাইটেড মেডিক্যাল হাসপাতালের ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যুর প্রতিবাদ ও বিচারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে একথা জানানো হয়।

মানববন্ধনে স্বাস্থ্য সুরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক নাজমুল হাসান বলেন, ভুল চিকিৎসার কারণে শিশু আয়ানের মৃত্যু হয়েছে। এর ফলে তার পরিবারকে যথাযথ আর্থিক জরিমানাসহ চিকিৎসায় জড়িত ডাক্তারদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

তিনি বলেন, অনতিবিলম্বে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ডাক্তার সাব্বির, ডাক্তার তাসনুভা মেহজাবিনকে গ্রেফতার করতে হবে। অন্যথায় ইউনাইটেড মেডিক্যাল হাসপাতাল ঘেরাও করা হবে। একইসঙ্গে আয়ানের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

স্বাস্থ্য সুরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, শিশু আয়ানকে ঘিরে তার বাবা-মার হাজারও স্বপ্ন ছিল। নতুন বছর তাদের কলিজার টুকরা স্কুলে যাবে। এজন্য নতুন বইও ঘরে নিয়ে এসেছিল। কিন্তু সে আশা তাদের আর পূরণ হয়নি, শিশু আয়ানকে কবরে শুইয়ে আসতে হয়েছে।

পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, আয়ানের সুন্নতে খাতনায় যেন কষ্ট না হয় সে জন্য দেশের নাম করা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সুন্নতে খাতনা করানোর আগে তার বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছিল। তখন তার কোনও ধরনের সমস্যা ছিল না। ডাক্তার তার রিপোর্ট দেখে বলেছিল, আয়ানের শারীরিক অবস্থা স্বাভাবিক। আয়ান তখন হেঁটে হাসি মুখে অপারেশন থিয়েটারে ঢুকে।

আয়ানকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর ডা. সাব্বির তাকে অতিমাত্রায় এনেস্থিসিয়া দেয় অভিযোগ করে তারা বলেন, ডাক্তার সাব্বির ১৯ বছরের অভিজ্ঞ এনেস্থিসিয়ান। আয়ানকে এনেস্থিসিয়া দেওয়ার পর অবহেলায় রেখে সার্জারি ডাক্তার তাসনুভা মেহজাবিনসহ বেশ কয়েকজন ইন্টার্ন ডাক্তারকে ঘণ্টার পর ঘণ্টা ক্লাস করানো হয়। যার ফলে শিশু আয়ানের মৃত্যু হয়।

মানববন্ধনের সঞ্চালক সংগঠনের সদস্য মো রাকিব হোসেন। এ সময় আর উপস্থিত ছিলেন আয়ানের চাচা মো. মানিক, স্বাস্থ্য সুরক্ষা আন্দোলনের সদস্য ইঞ্জিনিয়ার সম্রাট, সদস্য নেওয়াজ খান বাপ্পী প্রমুখ।

/আরআইজে/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক