দায়িত্ব বুঝে নিয়েই পুরনো কর্মস্থল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৪, ১৬:৪৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৬:৪৮

প্রথমবার মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সাবেক প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব হিসেবে টেকনোক্র্যাট মন্ত্রী করে তাকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার (১৪ জানুয়ারি) প্রথমবার তিনি সচিবালয়ে অফিস করেন। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষ করেই বিকালে তিনি ছুটে যান পুরনো কর্মস্থল শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শনে। এ সময় ভুটান থেকে চিকিৎসা নিতে আসা রোগী কার্মডেবা’সহ ইনস্টিটিউটের অন্যান্য রোগীদের চিকিৎসাসেবা পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। কার্মডেবার পাশে দাড়িয়ে স্বাস্থ্যমন্ত্রী জানতে চান-তোমার কোনও সমস্যা হচ্ছে? খাবার খেতে চাও, খেতে পারো?

এ সময় রোগীর মাথায় হাত রেখে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, তোমার মুখমণ্ডল তুমি দেখেছো? ঠিক আছে? কোনও চিন্তা করো না, আমরা আরও সার্জারি করবো এবং সব ঠিক হয়ে যাবে। তোমাকে আরও সুন্দর লাগবে।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক