জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৪, ২০:৪৭আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ২০:৪৭

শুক্রবার দিবাগত রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সড়ক দুর্ঘটনায় নিহত রোগীর মৃত্যুর ঘোষণাকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর অনাকাঙ্ক্ষিত হামলা, ভাঙচুর ও অ্যাম্বুলেন্সসহ সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

রবিবার (২১ জানুয়ারি) সরকারি সফরে বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থানরত স্বাস্থ্যমন্ত্রী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

মন্ত্রীর নির্দেশনায় আজ রবিবার (২১ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদফতরের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও নেতাদের সঙ্গে আলোচনা করেন।

স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎক্ষণাৎ টেলিফোনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে কথা বলেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইতোমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা প্রদানে তৎপর ও সচেষ্ট থাকার জন্য ইতোমধ্যেই সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেছেন।

দেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ ঘটনার পরিপ্রেক্ষিতে টেলিফোনে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন চিকিৎসক, নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতকরণে তার প্রতিশ্রুতি দৃঢ়ভাবে ব্যক্ত করেছেন বলে জানায় মন্ত্রণালয়।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম