চিকিৎসা ব্যবস্থার উন্নতি করতে হলে তৃণমূলে জোর দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ জানুয়ারি ২০২৪, ২২:৩৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ২২:৩৩

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থায় উন্নতি করতে হলে তৃণমূলের স্বাস্থ্যসেবায় বিশেষ জোর দিতে হবে। এই তৃণমূল পর্যায়ের চিকিৎসা ব্যবস্থা উন্নতি করাই হবে আমার প্রথম কাজ।’

শনিবার (২৭ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে একথা বলেন তিনি।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক, অধ্যক্ষ-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকেই স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসা পেশার শুরু উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে মেডিক্যাল চিকিৎসা শিক্ষা নিয়েই আমি ডাক্তার হয়েছি। পরবর্তীকালে মন্ত্রীও হয়েছি। সুতরাং, এই চট্টগ্রাম থেকেই আমার কাজ শুরু হলো।’ 

চিকিৎসকদের তৃণমূল হাসপাতালে পাঠানো প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা চিকিৎসকদের তৃণমূলে পাঠাতে ও রাখতে কাজ করবো। তবে একইসঙ্গে আমাদেরকে চিকিৎসকদের নিরাপত্তা দেওয়ার কথাটিও ভালো করে মনে রাখতে হবে। আমার হাসপাতাল শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পটুয়াখালীর একটি মেয়ের ওপর আক্রমণ হলো, সিলেটের জৈন্তাপুর উপজেলা হাসপাতালে কিছুদিন আগেই আক্রমণ হলো। এগুলোও আমাদেরকে ভাবতে হবে। তবে, আমরা মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে আর পিছিয়ে থাকবো না। আমরা কাজ শুরু করে দিয়েছি, আমরা এগিয়ে যাবো।’

উল্লেখ্য, শুক্রবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী দুদিনের সরকারি সফরের প্রথম দিন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। একই দিন বিকালে সেখানকার বিভিন্ন তৃণমূল স্বাস্থ্যকর্মী ও অন্যান্য চিকিৎসক, নার্সদের সঙ্গে আলাদা করে মতবিনিময় সভা করেন। একইভাবে, শনিবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী সকাল থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করেন এবং বিভাগীয় পর্যায়ের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। 

/এএইচএ/এপিএইচ/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান