ডিইউজের সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৯

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের মধ্যে (স্বাস্থ্যসেবা) সমঝোতা চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ছিল এ আয়োজন।

চুক্তিপত্রে সই করেন ইনসাফ বারাকাহ হাসপাতালের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া ইনচার্জ) এইচ এম দুলাল এবং ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী।

এ সময় মো. আলতাফ হোসেন বলেন, ‘স্বাস্থ্য সেবায় আমরা সাংবাদিকদের পাশে থাকতে চাই।’

এই চুক্তির মাধ্যমে ডিইউজের সব সদস্য সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারির পরিবারের সদস্যরা ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্যসেবায় ডিসকাউন্ট সুবিধা পাবেন।

চুক্তি সই অনুষ্ঠানে আরও ছিলেন– ইনসাফ বারাকাহ হাসপাতালের জেনারেল ম্যানেজার (হেড অব একাউন্টস অ্যান্ড ফাইনান্স) মোজাফফর হাসান খান মজলিস, বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক মো. নজরুল ইসলাম শাওন, সিনিয়র এক্সিকিউটিভ (করপোরেট) মো. হিরো মিয়া, এক্সিকিউটিভ সাদ আবদুল্লাহ, ডিইউজের যুগ্ম সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, নির্বাহী পরিষদ সদস্য আসাদুর রহমান, আনোয়ার হোসেন প্রমুখ।

/এসও/আরকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে চুক্তির শর্ত আরও কঠিন করলেন ট্রাম্প, চাইলেন সংশোধনী
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে ট্রাম্প
কী, কেন, কীভাবেযুক্তরাষ্ট্র ও ইরানের ৬০ দিনের সম্ভাব্য চুক্তিতে যা আছে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী