সিজারিয়ান অপারেশনের সংখ্যা কমিয়ে আনতে চাই: স্বাস্থ্যমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৪, ১৫:২৪আপডেট : ১১ জুলাই ২০২৪, ১৫:২৪

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আপনারা যারা গ্রাম পর্যায়ে কাজ করেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ— আপনারা মানুষকে, গর্ভবতী মায়েদের বোঝান যে, তারা যাতে ঠিকমতো চেকআপ করান। নিয়মিত ও সময়মতো যাতে  কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েরা স্বাস্থ্য পরীক্ষা করান। তিনি বলেন, ‘আমরা সিজারের সংখ্যা কমিয়ে আনতে চাই। সিজারের সংখ্যা যত কমিয়ে নিয়ে আসতে পারবো, ততই মঙ্গল।’

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৪’ উদযাপন উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আয়োজিত উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সবার আগে আমি যেটা দেখি, সেটা হচ্ছে এএনসি কর্নার। আমি খোঁজ নিয়ে দেখি, গর্ভবতী মায়েরা কয়টা করে চেকআপ করিয়েছেন, কোথায় ইনিস্টিটিউশনাল ডেলিভারি হচ্ছে, কোথায় সিজারিয়ান বেশি হচ্ছে। অনেক জায়গায় বলা হয়, আগে সিজার হয়েছে তাই সিজার করতে হবে। সেটা কোনও উত্তর হতে পারে না। আগে কেন হলো সেটার কারণ খুঁজে বের করতে হবে। আমরা যদি মূল কারণ খুঁজে বের করে একেবারে গোড়া থেকে কাজ করি, তাহলে সিজারের সংখ্যা অবশ্যই কমিয়ে নিয়ে আসতে পারবো।’

উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জনাব মো. আজিজুর রহমান,  ইউএনএফপিএ বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিভাবেন্দ্র সিং রঘুবংশী, পরিবার কল্যাণ অধিদফতরের মহাপরিচালক আ ন ম আল ফিরোজ প্রমুখ।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু এ মাসেই: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল