উপদেষ্টার উপস্থিতিতে স্বাস্থ্যের ভারপ্রাপ্ত মহাপরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৪, ১৮:২৭আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৮:২৭

কথা ছিল স্বাস্থ্য অধিদফতর পরিদর্শন করবেন উপদেষ্টা নুরজাহান বেগম। সোমবার (১৯ আগস্ট) সকালে মহাখালী স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনের সামনে পৌঁছালে তিনি দেখেন একদল চিকিৎসক পথ আটকে বিক্ষোভ করছেন। তাদের দাবি– সদ্য দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিনের অপসারণ। স্বাস্থ্য অধিদফতরে প্রবেশ করতে না পেরে উপদেষ্টা মহাখালী ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে বৈঠকের চেষ্টা করেন। কিন্তু সেখানেও হট্টগোলের কারণে হাসপাতাল ত্যাগ করেন তিনি।  

রবিবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত নতুন মহাপরিচালক হিসেবে অধ্যাপক ডা. রোবেদ আমিনকে নিয়োগ দেওয়া হয়। আজ তার অপসারণ চেয়ে বিক্ষোভ করেছেন একদল চিকিৎসক। সোমবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর টিবি গেট সংলগ্ন নতুন স্বাস্থ্য ভবনে চিকিৎসকদের বিক্ষোভের মুখে স্বাস্থ্য অধিদফতরে প্রবেশ করতে পারেননি ডা. রোবেদ আমিন। চিকিৎসকদের বিক্ষোভের কারণে স্বাস্থ্য উপদেষ্টাসহ নতুন ভারপ্রাপ্ত মহাপরিচালক এবং সংশ্লিষ্টরা মহাখালীর কোভিড-১৯ এর চিকিৎসায় নির্ধারিত ডিএনসিসি হাসপাতালে যান। বেলা ১১টার দিকে মহাখালীর স্বাস্থ্য অধিদফতর থেকে মিছিল শুরু করেন বিক্ষোভকারীদের একাংশ। মিছিল নিয়ে তারা কোভিড ডেডিকেটেড হাসপাতালে যান।

সূত্র জানায়, সেখানে স্বাস্থ্য উপেদষ্টা নুরজাহান বেগমের উপস্থিতিতে একদল চিকিৎসক স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ডা. টিটো মিয়াঁ, স্বাস্থ্য অধিদফতরের  ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিন এবং অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীরের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেন। এসময় আওয়ামীপন্থি কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে স্বাস্থ্য উপদেষ্টার সামনেই বিক্ষোভ করেছেন বিএনপিপন্থি চিকিৎসক-কর্মচারীরা। এতে সভার মধ্যে হট্টগোল শুরু হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে হাসপাতালের সামনে বিক্ষোভ করেন একদল চিকিৎসক। এক পর্যায়ে তারা হাসপাতালের প্রশাসনিক ব্লকে ঢোকার চেষ্টা করেন। এ সময় হাসপাতালের একজন চিকিৎসক তাদের বাধা দেন। তাদের সঙ্গে কথা কাটাকাটি, ধাক্কাধাক্কির এক পর্যায়ে বিক্ষোকারীরা ভেতরে ঢুকে পড়েন। এ সময় হাসপাতালের সম্মেলন কক্ষে বৈঠক করছিলেন উপদেষ্টা নূরজাহান বেগম। তার সামনেই কিছুক্ষণ হট্টগোল করেন বিক্ষোভকারীরা।

এসময় স্বাস্থ্য উপদেষ্টা ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল ত্যাগ করেন।

বিক্ষোভকারীদের ভাষ্য, আওয়ামী লীগ আমলে স্বাস্থ্য খাতে যত অপকর্ম হয়েছে, এগুলোর সহযোগী ছিলেন ওই কর্মকর্তারা।

যাবার সময় তিনি বিক্ষোভকারী চিকিৎসকদের ৫-৬ সদস্যকে নিয়ে মিটিং করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেছেন বলেও জানান প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা।

ডিএনসিসি হাসপাতালের চিকিৎসকরা জানান, রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র আন্দোলনে আহতদের ডিএনসিসি হাসপাতালে রেখে চিকিৎসার বিষয়ে মিটিং করতে এসেছিলেন স্বাস্থ্য উপদেষ্টা। এসময় নতুন ডিজি ছাড়াও সদ্য সাবেক ডিজি বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এবং ডিএনসিসির উপ পরিচালক ডা. মোহাম্মদ মোমিনুর রহমান, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের পরিচালক কর্নেল জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম