ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন জন মারা গেছেন। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি নতুন রোগীর সংখ্যা ৪০৩। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৯৫ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ২০৭ জন।
শনিবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৫০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকায় ৮৯০ জন আর বাকি ৬১৯ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।









