পরিবার-পরিকল্পনার কারিগরি চিকিৎসকদের সাত দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৪

চিকিৎসকদের মধ্য থেকে মহাপরিচালক নিয়োগসহ সাত দফা দাবির  বাস্তবায়ন চান  বিসিএস  পরিবার-পরিকল্পনা বিভাগে কর্মরত ক্যাডারভুক্ত চিকিৎসকরা।

রবিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর কাওরান বাজারে পরিবার-পরিকল্পনা অধিদফতরের কার্যালয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে এসব দাবি জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে সব স্বাস্থ্যসেবা ও পরিবার- পরিকল্পনা সেবা শীর্ষক কার্যক্রমে চিকিৎসকদের পরিবর্তে এসব নন ক্লিনিক্যাল কর্মকর্তারা অংশগ্রহণ করেন, যা কোনোভাবেই কাম্য নয়। কারণ, চিকিৎসা সংক্রান্ত সব কার্যক্রমে চিকিৎসকদের অংশগ্রহণেই বাঞ্ছনীয়।

তারা আরও বলেন, অধিদফতর সম্পূর্ণ ক্লিনিক্যাল কার্যক্রম পরিচালনা করলেও সর্বক্ষেত্রে নন ক্লিনিক্যাল কর্মকর্তারা পদ দখল করে আছেন। শুধুমাত্র রিপোর্টিংয়ের কার্যক্রমের জন্য পরিবার- পরিকল্পনা কর্মকর্তাদের প্রয়োজন হয়। স্বাস্থ্যসেবা বিভাগের মতো এ রিপোর্টিং কার্যক্রমও চিকিৎসক কর্মকর্তারা পালন করতে সক্ষম। তাহলে পরিবার- পরিকল্পনা অধিদফতরের কার্যক্রমে চিকিৎসকদের পরিবর্তে নন টেকনিক্যাল কর্মকর্তার কোনও প্রয়োজনই পড়ে না।

এসময় সংবাদ সম্মেলনে তারা সাত দফা দাবি জানান। দাবি গুলোত মধ্যে রয়েছে—  মহাপরিচালক থেকে নিম্ন পর্যায়ের সব প্রশাসনিক পদগুলোতে চিকিৎসক কর্মকর্তাদের পদ সৃজন করে পদায়ন করা, পরিবার-পরিকল্পনা (সাধারণ) ক্যাডার বিলুপ্তি করা বা অন্য কাডারে একত্র করা,  দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসক কর্মকর্তাদের ‘গ্রেডেশন লিস্ট’ প্রকাশ ও কার্যকর করতে হবে।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
বাংলাদেশের জনসংখ্যা আসলে কত?
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণসহ ৭ দাবি, নতুন কর্মসূচি ঘোষণা
ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি চায় ১৫৬ সংগঠন
সর্বশেষ খবর
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক