ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবস্থান, টিয়ার শেল নিক্ষেপ

গাজীপুর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ১১:০১ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১১:০১

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর মহানগরের জয়দেবপুর ও চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে তাঁদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর সড়ক ও ভোগড়া বাইপাসে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। তবে এসব পদক্ষেপের পরও শ্রমিকেরা সড়ক থেকে সরে যাননি।

একই দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায়ও অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সেখান থেকে সরিয়ে দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে জয়দেবপুর ও চান্দনা চৌরাস্তা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে বিভিন্ন কারখানার শত শত শ্রমিক একত্র হয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও জয়দেবপুর সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শ্রমিকেরা অবরোধ চালিয়ে যান।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর এসপি মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

/আরএইচ/
সম্পর্কিত
মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
সাভারের ৯ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হেমায়েতপুরে সড়কে শ্রমিকদের বিক্ষোভ
সাভার-আশুলিয়ায় কাটছে অস্থিরতা, কারখানায় ফিরেছেন শ্রমিকরা
সর্বশেষ খবর
চীনে কিমের সঙ্গে বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের
চীনে কিমের সঙ্গে বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের
রামিসা হত্যা: হাইকোর্টের রায় ঘোষণা চলছে
রামিসা হত্যা: হাইকোর্টের রায় ঘোষণা চলছে
‘আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী’, লন্ডনে নাহিদ ইসলাম
‘আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী’, লন্ডনে নাহিদ ইসলাম
লেখা বা ছবি থেকেই তৈরি হবে অ্যানিমেটেড জিআইএফ
লেখা বা ছবি থেকেই তৈরি হবে অ্যানিমেটেড জিআইএফ
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
কমলো জ্বালানি তেলের দাম
কমলো জ্বালানি তেলের দাম