‘আহতদের বিদেশে চিকিৎসার চিন্তাভাবনা চলছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৯

গণ-অভ্যুত্থানে সৃষ্ট সহিংসতায় আহত ছাত্র-জনতার চিকিৎসা আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী হওয়ায় চীনের মেডিক্যাল টিম খুবই সন্তুষ্ট বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শাহ্ মো. হেলাল উদ্দীন। তিনি বলেন, চীনের মেডিক্যাল টিমের প্রতিবেদন ও তাদের পরামর্শে আহতদের ব্যাপারে পদক্ষেপ নেবো। আমরা চেষ্টা করছি চীনের বিশেষজ্ঞদের দেশে এনে অথবা যদি আমাদের মেডিক্যাল যন্ত্রপাতি বা দক্ষতার ঘাটতি থাকে, তাহলে আহতদের বিদেশে পাঠানোর চিন্তাভাবনা চলছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. হেলাল উদ্দীন বলেন, চীন থেকে আসা মেডিক্যাল টিম পর্যবেক্ষণ করেছে। এটি নিয়ে তারা খুবই সন্তুষ্ট। আমাদের হাসপাতালগুলোর ইকুইপমেন্ট বিষয় ক্যাপাসিটি লিমিটেশন আছে কি না, এ বিষয়টিও তারা দেখেছে। এ জায়গায় আমাদের কিছু ঘাটতি আছে।

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে অল্প সময়ের মধ্যে চীনের মেডিক্যাল টিম বাংলাদেশে এসেছে জানিয়ে ড. হেলাল উদ্দীন বলেন, এই টিম বাংলাদেশে এসেছে ২২ সেপ্টেম্বর এবং কাজ শুরু করেছে ২৩ সেপ্টেম্বর। এই সময়ের মধ্যে তারা ১৬০ জন আহতকে দেখেছে। এর মাঝে তারা ১০৫ জনের মেডিক্যাল রেকর্ড পরীক্ষা করেছে; যাদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই গুরুতর।

তিনি আরও বলেন, চীনের রাষ্ট্রদূতকে অবহিত করার সঙ্গে চীন সরকার ২৪ ঘণ্টার ভেতর মেডিক্যাল টিম গঠন করে ৪৮ ঘণ্টার মধ্যে এই টিমকে বাংলাদেশে পাঠিয়েছেন। এটা অসাধারণ ব্যাপার। তারা এই সীমিত সময়ের মধ্যে পাঁচটি হাসপাতাল ভিজিট করেছে এবং আহতদের দেখে চিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের পরামর্শ দিয়েছে।

মেডিক্যাল টিমের প্রতিবেদন নিয়ে তিনি বলেন, চীন থেকে যে টিম এসেছে, সেটি মূলত একটি অ্যাসেসমেন্ট টিম। তারা গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আমাদের একটি পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট রিপোর্ট পাঠাবে। গুরুতর আহত রয়েছেন তিন জন। তাদের মধ্যে দুজন আইসিইউতে আছেন, একজন চোখে গুরুতরভাবে আহত হয়েছেন। আরও কয়েকজন নার্ভ ইনজুরড রয়েছেন।

তিনি বলেন, প্রাথমিক চেষ্টা থাকবে গুরুতর আহতদের যাতে বাংলাদেশে সুচিকিৎসা করা যায়। চীনের মেডিক্যাল টিমের প্রতিবেদন দেখে তাদের পরামর্শে এ ব্যাপারে পদক্ষেপ নেবো। আমরা চেষ্টা করছি চীনের বিশেষজ্ঞদের দেশে এনে অথবা যদি আমাদের প্রয়োজনীয় মেডিক্যাল যন্ত্রপাতি বা দক্ষতার ঘাটতি থাকে, তাহলে আহতদের বিদেশে পাঠানোর চিন্তাভাবনা করছি।

এ ব্যাপারে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় খুবই আন্তরিক। গুরুতর আহতসহ সব আহতের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনও ঘাটতি থাকবে না বলে জানান তিনি।

সংবাদ সম্মেলন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম সাইফুল ইসলামসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/এসও/এনএআর/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি