নিহতদের তালিকায় ৭৩৭ জনের তথ্য ভেরিফাই করা: স্বাস্থ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ অক্টোবর ২০২৪, ১৭:৫৮আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১৭:৫৮

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, নিহতের যে তালিকাটি প্রকাশ করা হয়েছে সেটি কিন্তু সর্বশেষ তালিকা না। কারণ তখন পর্যন্ত আহতদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছিল। স্বাস্থ্য অধিদফতরের এমআইএস সিস্টেমে আপডেট করা হচ্ছে। আজ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে , সেখানে ৭৩৭ জন নিহতের তথ্য আছে। এবং এগুলো আমাদের যাচাই করা। ছাত্রদেরও কিছু তথ্য আছে, দেড় হাজারের ওপরে, সেগুলো আমরা তাদের সঙ্গে সমন্বয় করছি। তাদের তালিকা আমাদের কাছে এলে আমরা দেখবো। কারণ কোনও কোনও ক্ষেত্রে ওভারল্যাপিং হতে পারে। সেগুলোকে বাদ দিলে আসল তালিকা পাওয়া যাবে।

সোমবার (৭ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

নুরজাহান বেগম বলেন, তালিকা করার সময় নিহতদের ক্ষেত্রে আমাদের বেশ কিছু সমস্যায় পড়তে হয়েছে। হাসপাতালে যারা ভর্তি হয়েছেন, অনেককেই তো মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। ওই সময় তাদের কারও কারও ক্ষেত্রে বলা হয়েছিল, ‘ডেথ সার্টিফিকেট লাগলে পোস্টমর্টেম করতে হবে, পুলিশ কেস করা লাগবে’। এগুলো করার ভয়ে অনেকেই লাশ নিয়ে গেছে। আবার কিছু কিছু এসেছে তাদের পরিবারের ঠিকানা ভুল লেখা ছিল। কারণ তারা ভয় পেয়েছে। কাজেই যেই ভুল ঠিকানা দেওয়া হয়েছে আমাদের সেটি নিয়েই কাজ শুরু করতে হয়েছে। আমাদের এগুলো প্রত্যেকটি ঠিকানা ভেরিফাই করতে হয়েছে। এগুলো এখন আমাদের হাতে রয়েছে, ভেরিফাইড করা। ছাত্রদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের তালিকাটি নিয়ে ডিসি এবং সিভিল সার্জন পর্যায়ে এগুলো পাঠিয়ে দেবো, সেখান থেকে তথ্য নিয়ে আমরা সেগুলো ভেরিফাই করবো এবং কনফার্ম করবো নিহতের সংখ্যা আসলে কত। আমাদের কাছে এখন পর্যন্ত ৭৩৭ জনের ভেরিফাই করা তথ্য আছে। আহতদের সংখ্যা প্রায় ২৩ হাজার।

আহতদের বিষয়ে তিনি বলেন, আহতদের মধ্যে প্রায় ৪০০ জন চোখে আঘাতপ্রাপ্ত, তারা সবাই হাসপাতালে ভর্তি ছিল। আবার হাত-পা কাটা গেছে এমন অনেক আছে, তাদের আমাদের তালিকার মধ্যে আনা হয়েছে। যারা হাসপাতালে চিকিৎসাধীন ছিল সেগুলো তথ্য সব যাচাই করা। এর মধ্যে ৩৫ জন দুইটি চোখ হারিয়েছে। ২২ জন কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের তালিকায় আছে। তবে এই সংখ্যা আরও কিছু বাড়তে পারে।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম