ব্রেস্ট ক্যানসার সচেতনতায় টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সড়ক শোভাযাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৪, ১৮:২৮আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১৮:২৮

ব্রেস্ট ক্যানসার সচেতনতায় সড়ক শোভাযাত্রা করছে স্তন ক্যানসার প্রতিরোধে সক্রিয় ৪৭টি স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠানের প্ল্যাটফর্ম বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছোট-বড় প্রায় ৪০টি এলাকায় শোভাযাত্রা যাবে গোলাপি সাজে সজ্জিত একটি বাসে। চিকিৎসক, স্বাস্থকর্মী, বিশেষজ্ঞ চিকিৎসক, ক্যানসারবিজয়ী যোদ্ধা, সংগঠক, সংস্ককৃতিজন থাকবেন এই অভিযাত্রায়। পথসভা, শোভাযাত্রা আর সহজ বাংলায় লেখা তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণের এই কার্যক্রমে যোগ দেবেন স্থানীয় অংশীজনরা।

আয়োজকরা জানান, সোমবার (২৮ অক্টোবর) ঢাকা থেকে শোভাযাত্রা গোলাপি বাসে রওনা হয়ে গেছে টেকনাফের উদ্দেশে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান শেষে তেঁতুলিয়ার উদ্দেশে যাত্রা শুরু করবে।

দীর্ঘ এই শোভাযাত্রায় টেকনাফ, উখিয়া, কক্সবাজার, রামু, চকোরিয়া, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর বাইপাস, কালিয়াকৈর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ মোড়, বগুড়া, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, রংপুর, সৈয়দপুর, দশমাইল (দিনাজপুর), বীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, তেঁতুলিয়া, বাংলাবান্ধায় সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।

এছাড়া ছোট আরও কিছু জনপদসহ মোট ৪০টি স্থানে কার্যক্রম চলবে। প্রতিটি স্থানে পথসভা, শোভাযাত্রা ও তথ্যবহুল লিফলেট বিতরণ করা হবে। আগামী ১ নভেম্বর সকাল ১০টায় তেঁতুলিয়ায় সমাপনী অনুষ্ঠান হবে।

এই কর্মযজ্ঞ সম্পূর্ণ স্বেচ্ছা-উদ্যোগে হচ্ছে। স্বেচ্ছাসেবীরা সময়, শ্রম ও অর্থ ব্যয় করছেন সাধারণ মানুষকে স্তন ক্যানসার সম্পর্কে সচেতন করতে।

গণস্বাস্থ্য কেন্দ্র, ওয়াইডাব্লিওসিএ ও অন্যান্য সংগঠন এই প্রোগ্রামে টেকনাফ, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে সহযোগিতা করবে।

বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ও ক্যানসার রোগতত্ত্ববিদ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের নেতৃত্বে শোভাযাত্রা দলে জাতীয় চলচ্চিত্র পরিচালক মসিহউদ্দিন শাকেরসহ ২০ জন সংগঠক ও স্বেচ্ছাসেবী যোগ দিয়েছেন।

দেশের মানুষের মাঝে ব্রেস্ট ক্যানসার সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে স্তন ক্যানসার সচেতনতা ফোরাম প্রতি বছর গোলাপি সড়ক শোভাযাত্রার আয়োজন করে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন প্রান্তে। এর আগে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে এই শোভাযাত্রা হয়েছে।

/এসও/আরকে/
সম্পর্কিত
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশা
ভারতে ক্যানসারের ইনজেকশন চালু, প্রতি ডোজের দাম কত
ক্যানসার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন জামায়াত আমির
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি