ডেন্টাল এনাটমিতে ‘প্রথম এমডি’ করেছেন দুই চিকিৎসক 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৫, ১৯:০০আপডেট : ১৪ মে ২০২৫, ১৯:০০

ডেন্টাল এনাটমিতে যারা শিক্ষকতা করেন তাদের মধ্যে দুই জন দেশে প্রথম ডক্টর অব মেডিসিন (এমডি) পাস করেছেন। তারা হলেন,  সাপ্পোরো ডেন্টাল কলেজের ডেন্টাল এনাটমি বিভাগের শিক্ষক ডা. মো. মুশফিকুর রহমান এবং ঢাকা ডেন্টাল কলেজের ডেন্টাল এনাটমি বিভাগের শিক্ষক ডা. খন্দকার ইমানুজ্জামান ইমন। তারা দুজনই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক বিএসএমএমইউ) থেকে ডেন্টাল এনাটমি বিষয়ে প্রথম এমডি ব্যাচের গ্র্যাজুয়েট। বুধবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই দুই শিক্ষক তাদের অভিনব শিক্ষণ পদ্ধতি ও দূরদর্শী চিন্তাধারার মাধ্যমে ডেন্টাল এনাটমি শিক্ষাকে যুগোপযোগী করতে নিরলসভাবে কাজ করছেন বলে জানানো হয়।

সাপ্পোরো ডেন্টাল কলেজের ডা. মুশফিকুর রহমান দাঁতের মরফোলজি ও ক্র্যানিওফেসিয়াল কাঠামো সম্পর্কে শিক্ষার্থীদের গভীর উপলব্ধি তৈরিতে ত্রিমাত্রিক শরীরবৃত্তীয় মডেলিং, ডিজিটাল সিমুলেশনের মতো অত্যাধুনিক প্রযুক্তি একীভূতকরণের ওপর জোর দেন। তার ভিশন হলো তাত্ত্বিক জ্ঞানকে ক্লিনিকাল দক্ষতার সঙ্গে যুক্ত করে ভবিষ্যত ডেন্টিস্টদের বিশ্লেষণী ও ব্যবহারিক দক্ষতায় সমৃদ্ধ করা।

তিনি ওরাল হিস্টোলজি স্লাইড প্রস্তুতকরণ এবং ল্যাব-ভিত্তিক ডেন্টাল এনাটমি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তিনি নিজ হাতে তৈরি স্লাইডের মাধ্যমে শিক্ষার্থীদের দাঁতের টিস্যু ও কোষের গঠনবিন্যাস সরাসরি পর্যবেক্ষণে সহায়তা করছেন।

অপরদিকে, ঢাকা ডেন্টাল কলেজের ডা. ইমানুজ্জামান ইমন ডেন্টালের বিভিন্ন বিষয়ের সঙ্গে ডেন্টাল এনাটমির আন্তঃসম্পর্ক অন্বেষণে আন্তঃবিভাগীয় সহযোগিতাকে উৎসাহিত করেন। তার লক্ষ্য হচ্ছে, প্রমাণ-ভিত্তিক চর্চার মাধ্যমে জটিল মৌখিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ এক প্রজন্ম গড়ে তোলা।

বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ডেন্টাল এনাটমি সাবজেক্টে প্রথম এমডি গ্র্যাজুয়েট হিসেবে তাদের এই অর্জন দেশের দন্ত চিকিৎসা শিক্ষায় এক মাইলফলক বলে মনে করেন এই দুই চিকিৎসক। উদ্ভাবন, সুলভতা ও ক্লিনিকাল উৎকর্ষের ভিত্তিতে ডেন্টাল এনাটমি শিক্ষাকে এগিয়ে নেওয়ার তাদের এই যৌথ প্রত্যয় আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং বৈশ্বিক ডেন্টাল কমিউনিটিতে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করবে বলেও ধারণা তাদের।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী