১৩৪টি পরীক্ষায় করোনা শনাক্ত ১৫ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২৫, ২১:০৮আপডেট : ১২ জুন ২০২৫, ২১:০৮

গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে এ সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার (১১ জুন) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৩৪টি, তাতে ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

অধিদফতর আরও জানায়, নমুনা পরীক্ষার বিপরীতে এ সময়ে শনাক্তের হার ১১ দশমিক ১৯ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫ শতাংশ।  

দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৮৫ জনের। তবে গত ২৪ ঘণ্টায় এতে কেউ মারা যায়নি। বৃহস্পতিবার পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা ২৯ হাজার ৫০০। 

গত ২৪ ঘণ্টায় ১৮ জন রোগী কোভিড থেকে সুস্থ হয়েছেন। করোনাতে আক্রান্ত হয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৯৮ জন। 

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি