ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৫, ২০:২৫আপডেট : ১৪ জুন ২০২৫, ২০:২৫

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেলেন। সেই সঙ্গে আক্রান্ত হয়ে আরও ১৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারি হিসেবে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৯ জনের।

শনিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে এই তথ্য জানা যায়।

অধিদফতর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগের ওই নারীর বয়স আনুমানিক ৩৬ বছর।

চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ২৯ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ জন, বরিশাল বিভাগের ৭, চট্টগ্রাম বিভাগের ৩, খুলনা বিভাগের ২ এবং ঢাকা বিভাগ, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগের আছেন ১ জন করে।

মোট ২৯ জনের মধ্যে জানুয়ারি মাসে মৃত্যু হয়েছে ১০ জনের, ফেব্রুয়ারি এবং মে মাসে ৩ জন করে, মার্চে কারও মৃত্যু হয়নি, এপ্রিলে ৭ জনের আর চলতি মাসে এখন পর্যন্ত মৃত্যু  হয়েছে ৬ জনের।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৯ জন। তাদের নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা মোট ৫ হাজার ৭৩৯ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগের ১০১ জন, চট্টগ্রাম বিভাগের ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৬ জন এবং ঢাকা বিভাগের ৫ জন।

মোট রোগীর মধ্যে জানুয়ারি মাসে ভর্তি হয়েছেন এক হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে এক হাজার ৭৭৩ আর চলতি মাসে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগী সংখ্যা এক হাজার ৩৯৪ জন।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম