ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৩২৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৫, ১৮:৪৪আপডেট : ২২ জুন ২০২৫, ১৮:৪৪

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২১ জুন) সকাল ৮টা থেকে রবিবার (২২ জুন) সকাল ৮টা পর্যন্ত তারা হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ১৩৬ জনই বরিশাল বিভাগের (সিটি করপোরেশন এলাকার বাইরে)। এছাড়া এ সময়ের মধ্যে একজন মারা গেছেন।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩২ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৭৫৮ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, এ মাসে এখন পর্যন্ত ৩ হাজার ৪১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ২৪৮ জন, বাকি ৬৬১ জন অন্যান্য বিভাগে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগ ছাড়াও চট্টগ্রামে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৬৪ জন, ঢাকায় (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৩৮ জন, খুলনায় (সিটি করপোরেশন এলাকার বাইরে) ১৫ জন, ময়মনসিংহে (সিটি করপোরেশন এলাকার বাইরে) দুই জন এবং রাজশাহীতে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৩ জন রোগী পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এ বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মেতে ১ হাজার ৭৭৩ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মেতে তিন জন এবং জুনে এখন পর্যন্ত ৯ জন মারা গেছেন।

/এসও/আরকে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম