চিকুনগুনিয়া শনাক্তের হার উদ্বেগজনক: আইসিডিডিআর,বি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৫, ২২:৩২আপডেট : ২৩ জুন ২০২৫, ২২:৪২

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআর,বি জানিয়েছে, চলতি মাসের (জুন) প্রথম ৩ সপ্তাহে, আইসিডিডিআর,বি’র ডায়াগনস্টিক ল্যাবরেটরির বিভিন্ন শাখায় জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে আরটি-পিসিআর পরীক্ষা করাতে আসা ১৭১ জন রোগীর মধ্যে ১৪০ জনের দেহে চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে। এই শনাক্তের হার প্রায় ৮২ শতাংশ, যা গত বছরের তুলনায় উদ্বেগজনকভাবে বেড়েছে। আইসিডিডিআর,বি ঢাকাবাসীসহ সবাইকে চিকুনগুনিয়া বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সোমবার (২৩ জুন) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়।

আইসিডিআর,বি জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ২৮৯ জনের পরীক্ষায় ১৪৯ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়, তখন শনাক্তের হার ছিল ৫২ শতাংশ।

চিকুনগুনিয়া কী

চিকুনগুনিয়া একটি ভাইরাসজনিত রোগ—যা জিকা ও ডেঙ্গুর মতো এডিস মশার মাধ্যমে ছড়ায়। চিকুনগুনিয়ার সংক্রমণে হঠাৎ করে উচ্চ জ্বর, তীব্র জয়েন্টে ব্যথা এবং ক্লান্তি দেখা দেয়।

প্রতিরোধে যা করবেন

আশপাশে জমে থাকা পানি (যেমন- ফুলদানি, টব, টায়ার, বালতি এ ধরনের পাত্রে) প্রতি ৩ দিনে একবার ফেলে দিন, যেন এইডিস মশা বংশবিস্তার করতে না পারে। অব্যবহৃত পানির পাত্র ঢেকে রাখুন এবং ব্যবহৃত পাত্রগুলো ভালোভাবে ঘষে পরিষ্কার করুন। কারণ, মশার ডিম পাত্রের গায়ে লেগে থাকতে পারে। মশার আবাসস্থল ধ্বংস করতে মশানাশক স্প্রে বা ওষুধ ব্যবহার করুন। ঘরের ভেতরে স্প্রে, কয়েল, জানালায় নেট এবং দিনে-রাতে মশারি ব্যবহার করুন। মশার কামড় এড়াতে হালকা রঙের ফুলহাতা জামা ও লম্বা প্যান্ট পরুন।

চিকুনগুনিয়ার উপসর্গ

হঠাৎ জ্বর, মাথাব্যথা, গিরায়-গিরায় ব্যথা, পেশিতে ব্যথা, র‌্যাশ বা ফুসকুড়ি, বমিভাব ও দুর্বলতা। আইসিডিডিআর,বি জানিয়েছে, চিকুনগুনিয়া, ডেঙ্গু ও জিকার উপসর্গে মিল থাকতে পারে। ভুল চিকিৎসার ঝুঁকি এড়াতে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মশা মারতে কোটি কোটি টাকা বরাদ্দ, তবু ডেঙ্গুর প্রকোপ কমছে না কেন
জেলে পাঠানো নয়, উদ্দেশ্য মানুষের জীবন বাঁচানো: মীর শাহে আলম
গুলশানের একাধিক বাড়িতে মিলেছে এডিস মশার লার্ভা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
ঢাকার ৪১৬ বছর উদযাপনে ব্যাংকগুলোর কাছে টাকা চাইলো ডিএসসিসি 
ঢাকার ৪১৬ বছর উদযাপনে ব্যাংকগুলোর কাছে টাকা চাইলো ডিএসসিসি 
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার