স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে ইউনানি ও আয়ুর্বেদিক শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২৫, ১৭:১৯আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৭:১৯

স্বতন্ত্র আইন-কাউন্সিল গঠনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবন্ধন করেছেন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ, লক্ষ্মীপুর রওশন জাহান ইস্টার্ন মেডিক্যাল কলেজ ও  বগুড়া হামদর্দ ইউনানি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। গত ২০ দিন ধরে লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করে যাচ্ছেন তারা।

রবিবার (২০ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে তিনটি প্রতিষ্ঠানের প্রায় ৩০০-এর বেশি শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, কাউন্সিল গঠনের আগে কেউই ভর্তির সুযোগ পাবেন না। তারা সরাসরি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছেন এবং দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়ে জানান, নতুন ভর্তি সময়সূচি ঘোষিত হলেও আমরা ক্যাম্পাসে থেকেই তা প্রতিহত করবো। আমাদের আন্দোলন চলবে, যতক্ষণ না একটি স্বতন্ত্র কাউন্সিল বাস্তবে গঠিত হয়।

ছাত্র প্রতিনিধি আপন মোল্লা বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে আলাদা কাউন্সিল ছাড়া ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ১৯৯৬ সালের স্বাস্থ্য অধিদফতরের নীতিমালায় বিএমডিসির আদলে একটি স্বতন্ত্র কাউন্সিল গঠনের সুপারিশ থাকলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। এ পরিস্থিতির কারণে চিকিৎসকদের রেজিস্ট্রেশন, উচ্চশিক্ষা, নিয়োগ ও পেশাগত নিরাপত্তা নিয়ে নানা ধরনের আইনি ও কাঠামোগত জটিলতা তৈরি হয়েছে।

/এসএ/এপিএইচ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী