জুলাইয়ে ছাত্রজনতার আত্মত্যাগ ভুলে গেলে চলবে না: স্বাস্থ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৫, ১৬:১১আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৬:১১

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণআন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ— সবই আমাদের ইতিহাসের গর্ব। কিন্তু এই জুলাই মাসেই আমরা হারিয়েছি আমাদের অসংখ্য ছাত্রজনতাকে। তাদের এই অপরিমেয় আত্মত্যাগ আমাদের ভুলে গেলে চলবে না।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আহত জুলাইযোদ্ধাদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের নিয়ে জুলাই স্বরণে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে স্বাস্থ্যকর্মীদের ভূমিকা নিয়ে ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনা নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমরা যথাযথ চিকিৎসার নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু যে সন্তান হারিয়ে গেছে, তার কষ্ট একমাত্র তার পরিবারই বুঝে। আমাদের আহত বাচ্চাদের জন্য চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট সবাই দিনরাত পরিশ্রম করে চলছেন।

স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, আমি প্রার্থনা করি, আর কোনও বিভীষিকা যেন আমাদের জীবনকে স্পর্শ না করে। আসুন, আমরা সবাই একটি সুন্দর, সহনশীল বাংলাদেশ গড়ে তুলি।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
শহীদ জিয়ার আদর্শে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জুলাই আন্দোলন: নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট সংশোধনের দাবি
শাপলা চত্বর হত্যাযজ্ঞসাংবাদিক গ্রেফতারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের