ডেঙ্গুতে একদিনে রেকর্ড রোগী ভর্তি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৪ আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৪

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হন। এ বছর একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তির রেকর্ড এটি। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ৯৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় দুই জন ডেঙ্গু রোগী মারা গেছেন। এ নিয়ে এ বছর এই রোগে মৃত্যু হলো ১৩৯ জনের।

সেপ্টেম্বরে এখন পর্যন্ত ৪ হাজার ৬২০ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং মারা গেছেন ১৭ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৮২১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৬৫৫ জন, বাকি ১ হাজার ১৬৬ জন অন্যান্য বিভাগে।

এ বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মেতে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন এবং আগস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মেতে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে ৩৯ জন মারা গেছেন।

 /এসও/আরকে/
সম্পর্কিত
মা-দুই সন্তানের লাশ উদ্ধার: আজ থেকে এই গল্প শেষ, আমি অভাগী মা
কক্সবাজারে রিসোর্টে আগুন: তুহিন-তার স্ত্রী ও দুই সন্তান কোথায়?
ঢামেকে সুস্থ হতে এসে অসুস্থতার ঝুঁকি
সর্বশেষ খবর
মা-দুই সন্তানের লাশ উদ্ধার: আজ থেকে এই গল্প শেষ, আমি অভাগী মা
মা-দুই সন্তানের লাশ উদ্ধার: আজ থেকে এই গল্প শেষ, আমি অভাগী মা
ক্ষমতার জন্য ফ্যাসিস্টের পদাঙ্ক অনুসরণ করেছে জামায়াত: রিজভী
ক্ষমতার জন্য ফ্যাসিস্টের পদাঙ্ক অনুসরণ করেছে জামায়াত: রিজভী
মানবাধিকারকর্মী টিপু সুলতান মারা গেছেন 
মানবাধিকারকর্মী টিপু সুলতান মারা গেছেন 
সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজিসির
সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজিসির
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন