২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৪০, মৃত্যু ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৪ আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৪

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪০ জন, এ সময়ে একজন মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু-বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।

এতে বলা হয়, বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

অধিদফতর জানায়, মারা যাওয়া ব্যক্তি ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। তাকে নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছেন ৪১০ জন এবং মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৯ জন,  উত্তর সিটি করপোরেশনে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৭, রংপুর বিভাগে ১ এবং সিলেট বিভাগে ১ জন রয়েছেন।

এই সময়ে ৩২০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখনও পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৯৯ হাজার ৭৭২ জন।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
আওয়ামী লীগ আমলের চেয়ে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ডেঙ্গু কেড়ে নিলো আরও ১০ প্রাণ
প্রধানমন্ত্রীর ভিডিও-বার্তা, যে আহ্বান জানালেন নাগরিকদের প্রতি
সর্বশেষ খবর
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক